রিফান্ড নীতি
সংস্করণ 2026-10-03 · কার্যকর ৩ অক্টোবর ২০২৬
ClassNode-এর সেবামূল্য ও SMS-ব্যালান্সের টাকা ফেরতের নিয়ম নিচে। প্রশ্ন থাকলে NODE CORPORATION-এর সাথে যোগাযোগ করুন।
১. ট্রায়াল
ট্রায়ালের সময় কোনো সেবামূল্য নেওয়া হয় না, তাই ফেরতেরও কিছু নেই।
২. সেবামূল্য (প্ল্যান)
- শুরু হয়ে যাওয়া মেয়াদের টাকা ফেরত হয় না — মাসিক প্ল্যানে চলতি মাস, বার্ষিক প্ল্যানে চলতি মেয়াদ।
- আগাম দেওয়া ভবিষ্যৎ মাসের টাকা ফেরতযোগ্য — যে মাস এখনো শুরু হয়নি।
- ভুল করে দুবার টাকা দেওয়া বা আমাদের ভুলে বেশি কাটা টাকা পুরোটাই ফেরত দেওয়া হয়।
৩. SMS-ব্যালান্স
- SMS-ব্যালান্সের টাকা ফেরতযোগ্য নয়, কারণ তা দিয়ে আমরা গেটওয়ে থেকে SMS কিনে রাখি।
- তবে অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত ব্যালান্সের মেয়াদ ফুরায় না — যতদিন খুশি ব্যবহার করা যায়।
- প্রযুক্তিগত কারণে কোনো SMS না গেলে তার টাকা ব্যালান্সে ফিরে আসে — এটি ClassNode নিজেই হিসাব করে।
৪. কীভাবে চাইবেন
প্রতিষ্ঠানের অ্যাডমিন ফোন বা ইমেইলে অনুরোধ করবেন — প্রতিষ্ঠানের কোড ও টাকা দেওয়ার রসিদসহ। যাচাইয়ের পর সাধারণত যে পদ্ধতিতে টাকা দেওয়া হয়েছিল সেই পদ্ধতিতে ফেরত দেওয়া হয়; সময় ও পদ্ধতি লিখিতভাবে জানানো হবে।
যোগাযোগ
NODE CORPORATION
ঠিকানা: দৌলতপুর, খুলনা, বাংলাদেশ
ইমেইল: contact@classnode.net
ফোন: ০১৭৬০০২৪৪২৬