ClassNode
শর্তাবলী গোপনীয়তা নীতি রিফান্ড নীতি তথ্য-প্রক্রিয়াকরণ চুক্তি

শর্তাবলী

সংস্করণ 2026-10-03 · কার্যকর ৩ অক্টোবর ২০২৬

এই শর্তাবলী NODE CORPORATION ("আমরা", সেবাদাতা) এবং ClassNode ব্যবহারকারী শিক্ষাপ্রতিষ্ঠান ("প্রতিষ্ঠান", গ্রাহক)-এর মধ্যে চুক্তি। প্রতিষ্ঠানের অ্যাডমিন, স্টাফ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী — সবাই এই শর্ত মেনে ClassNode ব্যবহার করবেন। গোপনীয়তা নীতি, রিফান্ড নীতি ও তথ্য-প্রক্রিয়াকরণ চুক্তি (DPA) এই শর্তাবলীর অংশ।

১. অ্যাকাউন্ট

  • অ্যাকাউন্টের জন্য অনলাইনে আবেদন করতে হয়। আবেদনকারীর মোবাইল কোড দিয়ে যাচাই হয়, তারপর আমরা ফোনে কথা বলে অনুমোদন দিই। নিজে নিজে অ্যাকাউন্ট খোলা যায় না।
  • নতুন প্রতিষ্ঠান সাধারণত ৯০ দিনের বিনামূল্যের ট্রায়াল পায়; প্রয়োজনে আমরা তা বাড়াতে পারি।
  • অ্যাডমিন নিজের ও স্টাফদের পাসওয়ার্ড গোপন রাখবেন। কোন স্টাফ কী করতে পারবেন, তা প্রতিষ্ঠান নিজে ঠিক করে এবং তার দায়ও প্রতিষ্ঠানের।

২. প্ল্যান, মূল্য ও মেয়াদ

  • সেবার মূল্য বেছে নেওয়া প্ল্যান অনুযায়ী (মাসিক বা বার্ষিক)। SMS-এর খরচ আলাদা — প্রতিষ্ঠানের SMS-ব্যালান্স থেকে কাটা হয়।
  • মেয়াদ শেষ হলে কিছুদিনের অতিরিক্ত সময় (গ্রেস) থাকে; তারপরও টাকা না এলে অ্যাকাউন্ট "শুধু-পড়া" হয় — তথ্য দেখা ও রপ্তানি করা যায়, নতুন কিছু লেখা যায় না।
  • টাকা ফেরতের নিয়ম রিফান্ড নীতিতে।

৩. ব্যবহারের নিয়ম

  • ClassNode কেবল বৈধ শিক্ষা-প্রশাসনিক কাজে ব্যবহার করা যাবে।
  • SMS কেবল সংশ্লিষ্ট অভিভাবক, শিক্ষার্থী ও স্টাফকে প্রতিষ্ঠানের কাজে পাঠানো যাবে — বিজ্ঞাপন, প্রতারণা বা অন্যের নম্বরে অনাকাঙ্ক্ষিত বার্তা নয়।
  • অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা, নিরাপত্তা ভাঙার চেষ্টা বা সেবায় অস্বাভাবিক চাপ সৃষ্টি নিষিদ্ধ। এমন হলে আমরা অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করতে পারি।

৪. তথ্যের মালিকানা ও রপ্তানি

  • প্রতিষ্ঠান যে তথ্য ClassNode-এ রাখে, তার মালিক প্রতিষ্ঠান। আমরা কেবল সেবা দেওয়ার জন্য তা প্রক্রিয়া করি (DPA দেখুন)।
  • প্রতিষ্ঠানের অ্যাডমিন যেকোনো সময় পুরো তথ্য রপ্তানি (ZIP) করতে পারেন — পাসওয়ার্ড ও মোবাইলের কোড দিয়ে।

৫. নিষ্ক্রিয়তা, বন্ধ ও মোছা

  • শুধু-পড়া অবস্থায় দীর্ঘদিন কেউ লগইন না করলে অ্যাকাউন্ট "নিষ্ক্রিয়" ধরা হয় — যে প্রতিষ্ঠান কখনো টাকা দিয়েছে তার জন্য ১২ মাস, কখনো না দিলে ৬ মাস।
  • অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া কেবল আমরা শুরু করি — প্রতিষ্ঠানের অনুরোধে, অথবা নিষ্ক্রিয়তার ৩ মাস পরেও সাড়া না পেলে। বন্ধ শুরুর পর ৯০ দিন পুরো তথ্য রপ্তানির সুযোগ থাকে।
  • চিরতরে মোছা কখনো স্বয়ংক্রিয় নয়; মোছার আগে ৭ দিনের অপেক্ষা থাকে, আর আইনি কারণে আটকে রাখার প্রয়োজন হলে মোছা হয় না। মোছার পর কেবল আমাদের বিলিং-রেকর্ড এবং প্রতিষ্ঠানের নাম ও কোড থাকে।
  • মোছা তথ্য আমাদের এনক্রিপ্টেড ব্যাকআপে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত থাকতে পারে, তারপর নিজে থেকে মুছে যায়।

৬. সেবার প্রাপ্যতা

আমরা সেবা নিরবচ্ছিন্ন রাখতে যথাসাধ্য চেষ্টা করি এবং প্রতি ৬ ঘণ্টায় এনক্রিপ্টেড ব্যাকআপ রাখি। তবু রক্ষণাবেক্ষণ, ইন্টারনেট, হোস্টিং বা SMS-গেটওয়ের মতো বাইরের কারণে মাঝে মাঝে সেবা বিঘ্নিত হতে পারে; সবসময় নিরবচ্ছিন্নতার নিশ্চয়তা দেওয়া হয় না।

৭. দায়ের সীমা

আইনে যতটুকু অনুমোদিত, পরোক্ষ বা আনুষঙ্গিক ক্ষতির (যেমন ব্যবসার ক্ষতি) জন্য আমরা দায়ী নই। যেকোনো দাবিতে আমাদের মোট দায় দাবির আগের ১২ মাসে প্রতিষ্ঠানের দেওয়া সেবামূল্যের বেশি হবে না।

৮. পরিবর্তন

এই নীতিগুলো বদলালে নতুন সংস্করণ এই পাতায় প্রকাশ হয় এবং প্রতিষ্ঠানের অ্যাডমিন পরের লগইনে তা দেখে সম্মতি দেন। গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে আমরা জানানোর চেষ্টা করব।

৯. প্রযোজ্য আইন

এই চুক্তি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। বিরোধ হলে প্রথমে আলোচনায় মীমাংসার চেষ্টা হবে; না হলে বাংলাদেশের উপযুক্ত আদালতে।

যোগাযোগ

NODE CORPORATION
ঠিকানা: দৌলতপুর, খুলনা, বাংলাদেশ
ইমেইল: contact@classnode.net
ফোন: ০১৭৬০০২৪৪২৬

শর্তাবলী · গোপনীয়তা নীতি · রিফান্ড নীতি · তথ্য-প্রক্রিয়াকরণ চুক্তি
© NODE CORPORATION

ভাষা বাংলা

ClassNode অ্যাপ ইনস্টল করুন

iPhone বা iPad-এ তিনটি ছোট ধাপ:

  1. ১ নিচের (iPad-এ উপরের) শেয়ার-চিহ্নটি চাপুন। শেয়ার-চিহ্ন না দেখলে আগে ⋯ চাপুন, তারপর "শেয়ার"।
  2. ২ তালিকা একটু নিচে টেনে "Add to Home Screen" (হোম স্ক্রিনে যোগ করুন) চাপুন। না দেখলে তালিকার শেষে "Edit Actions" থেকে যোগ করে নিন।
  3. ৩ Add উপরে ডানে "Add" চাপুন। হোম স্ক্রিনে ClassNode-এর আইকন আসবে — এখন থেকে সেখান থেকেই খুলুন।

আপনি Facebook বা Messenger-এর ভেতরের ব্রাউজারে আছেন।

এখান থেকে অ্যাপ ইনস্টল করা যায় না। নিচের বোতাম চাপলে পাতাটি Chrome-এ খুলবে — সেখানে "ইনস্টল" বোতাম পাবেন।

Chrome-এ না খুললে: উপরে ডানের ⋮ চাপুন → "Open in Chrome" বা "ব্রাউজারে খুলুন"। অথবা লিংক কপি করে Chrome-এ বসান।

আপনি Facebook বা Messenger-এর ভেতরের ব্রাউজারে আছেন।

এখান থেকে অ্যাপ রাখা যায় না। উপরে বা নিচে ডানের ⋯ চাপুন → "Open in Safari" (বা "ব্রাউজারে খুলুন")। না পেলে লিংক কপি করে Safari-তে বসান।

আপনার ব্রাউজারের মেনু থেকে ইনস্টল করুন:

  1. উপরে বা নিচে ব্রাউজারের মেনু (⋮ বা ☰) চাপুন।
  2. "Install app" / "অ্যাপ ইনস্টল করুন" বা "Add to Home screen" বেছে নিন।
  3. "Install" বা "Add" চাপুন — হোম স্ক্রিনে আইকন আসবে।

মেনুতে এগুলো না থাকলে Chrome দিয়ে classnode.net খুলুন — সবচেয়ে সহজে ইনস্টল হয়।

লিংক কপি হয়েছে — এখন Chrome বা Safari খুলে ঠিকানার ঘরে বসান। কপি হলো না। এই ঠিকানাটি নিজে লিখে নিন: ClassNode ইনস্টল হয়েছে — হোম স্ক্রিন থেকে খুলুন।